বিদেশি নির্বাহীদের চীনের কারখানা পরিদর্শন অপরিহার্য হয়ে উঠছে?

বিশ্বের বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের আকর্ষণ করছে চীন। সদ্য শেষ হওয়া বিনিয়োগ ও বাণিজ্য মেলা, চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলাসহ একাধিক আয়োজনে আকর্ষণের অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন তারা। তবে মেলা শেষে তাদের অনেকেই এখনও নিজ দেশে ফিরে যাননি। মেলাসহ এসব আয়োজন পরিদর্শনের পর তারা সরাসরি ছুটে গেছেন চীনের বিভিন্ন কারখানায়।
এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির কারখানাগুলো এখন বিশ্বের বহু বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের পরিদর্শনের অন্যতক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একরকম অপরিহার্যই হয়ে উঠেছে এই ‘কারখানা পরিদর্শন’।
বিদেশি অতিথিদের এ ধরনের পরিদর্শনের ব্যবস্থা করে শাংহাইভিত্তিক ভ্রমণ সংস্থা হুয়ানবো জিনছেং। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর থেকে চলতি বছর পর্যন্ত এ-সংক্রান্ত ব্যবসার পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

