শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বৈশাখী টেলিভিশনের নতুন আয়োজন: ডিজিটাল স্টোরিতে অতিথি সংগীতে তিন গুণী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
বৈশাখী টেলিভিশনের নতুন আয়োজন: ডিজিটাল স্টোরিতে অতিথি সংগীতে তিন গুণী

তারুণ্যের ভাবনা, ও ক্যারিয়ার নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আয়োজন ‘ডিজিটাল স্টোরি’। এ ধরনের অনুষ্ঠান কোনো টিভি চ্যানেলে এই প্রথম। দর্শকদের বিনোদন ও তথ্যের খোরাক জোগাতে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার ৫.৩০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হবে। রোববার (১ নভেম্বর) প্রচার হবে ডিজিটাল স্টোরির প্রথম পর্ব। এ পর্বে ক্যারিয়ার টক নিয়ে কথা বলেছেন-সংগীতশিল্পী পার্থ বডুয়া, মনির খান এবং গীতিকার কবির বকুল। এ ছাড়াও বৈশাখী ইয়ুথের বিভিন্ন ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী এই আয়োজনটি।

তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে এবং তাদের নানা প্রশ্নের উত্তর দিতেই এই বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার টক: তরুণদের পেশাগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক নানা আলোচনা।

আয়োজনে জেন জিদের জীবনধারা ও দৃষ্টিভঙ্গির নানা বিষয় তুলে ধরা হয়েছে এই এখানে। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালো-মন্দের খোঁজখবর, বিভিন্ন প্রকল্পসমূহ বর্তমানে কেমন আছে? এমন বিষয়কে উপজীব্য করেই সাজানো হয়েছে এ সেগমন্টে।

বৈশাখী টিভির কনসালটেন্ট মো. সামিউল আলম তামিম ও মো. মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...