অ্যান্টিবায়োটিক: ডোজ সম্পন্ন না করলে শরীরের যেসব ক্ষতি হয়

জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়ে
প্রথম দফার অসম্পূর্ণ চিকিৎসার ফলে দ্বিতীয় দফায় রোগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে। তখন সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না হওয়ায় অত্যন্ত শক্তিশালী, ব্যয়বহুল এবং প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত রিজার্ভ ক্যাটাগরির এবং থার্ড বা ফোর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। অনেক সময় তা-ও ব্যর্থ হয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের চিত্র
বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা এএমআরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আইসিডিডিআরবি এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে আসা রোগীদের একটি বড় অংশে বহু-ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

