মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তাহসিফের শেষ রাত ঘিরে নতুন রহস্যশিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনীলবণাক্ত জমিতেও বেশি ফলন দেবে ব্রির নতুন ধাননদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাআজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুনআশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, জলকামান প্রস্তুতগাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটসামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্বহরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রেরইউক্রেনে মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
বিজ্ঞাপন

বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম
বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শোধনাগারটিতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন ছড়িয়ে পড়ে। সালফার পিচ সংরক্ষণের একটি ট্যাংকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনের বিশাল শিখা ও ঘন ধোঁয়া আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন শুধু ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য কোনো অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

এদিকে ঘটনার পরপরই এইচপিসিএলের অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। শোধনাগারের সব ইউনিটও নিরাপদে চালু রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...