যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবারের ১২৫ বছর: এক রহস্যময় শেফ ও প্রথম ইন্ডিয়ান রেস্তোরাঁর গল্প

নানা আইনি জটিলতা, বিতর্কিত বিয়ে এবং প্রচারের বাইরে চলে যাওয়ার পর, ১৯৩৭ সালে তাঁর শেষ স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আর এর মাধ্যমেই ইতিহাসের পাতা থেকে নীরবে হারিয়ে যান এই বিতর্কিত অথচ প্রগতিশীল রন্ধনশিল্পী।
উত্তরসূরিদের পথচলা
রঞ্জি স্মাইলের রেস্তোরাঁটি বেশিদিন না টিকলেও, যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবারের যে বীজ তিনি বপন করেছিলেন, তা পরবর্তীতে আরও গভীর শেকড় গাড়ে।
১৯০৯ সালে পাঞ্জাবের সাংবাদিক সাঁত নিহাল সিং মার্কিন পাঠকদের জন্য ভাজিয়া, পুরি, হালুয়া এবং ‘ফ্রায়েড চিকেন আ লা হিন্দু’র রেসিপি প্রকাশ করেন। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় মশলার ঘাটতি থাকায় তিনি পাঠকদের চীনা গ্রোসারি শপ থেকে বিকল্প উপাদান খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

