রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ এএম
আলমডাঙ্গায় পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়েন উদ্দিন (৫০) নামে এক পেঁয়াজু, বড়া ও চপ বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ওসমানপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চয়েন উদ্দিন হারদী ইউনিয়নের গাংপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পেঁয়াজু, বড়া ও চপ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, পাওনা টাকা নিয়ে হেলাল (৪৫) নামে এক ব্যক্তির সঙ্গে চয়েন উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে হেলাল চয়েনের ছেলের মোবাইল ফোনে কল করে পাওনা টাকা পরিশোধের কথা বলে তাকে ওসমানপুরের বিশ্বাসপাড়ায় যেতে বলেন।

পরিবারের অভিযোগ, সেখানে যাওয়ার পর চয়েন উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় একপর্যায়ে তার মৃত্যু হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে একটি ভ্যানে করে চয়েন উদ্দিনের মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে চয়েন উদ্দিনকে হত্যা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর চয়েন উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আলমডাঙ্গা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...