রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

রিয়াদ বিমানবন্দরে হামলার ধাক্কা: স্থগিত ১১৮ ফ্লাইট, চরম ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ এএম
রিয়াদ বিমানবন্দরে হামলার ধাক্কা: স্থগিত ১১৮ ফ্লাইট, চরম ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বন্ধ রয়েছে বিমান চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যাওয়া-আসার সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১১৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে অন্তত ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর ভ্রমণ বাতিল হয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব।

তিনি জানান, হামলার কারণে সৌদি আরবের ওই বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সে কারণেই বাংলাদেশ সংশ্লিষ্ট সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ১১৮টি ফ্লাইট বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রভাবে ১৮ হাজার ৩৬২ জন যাত্রীর যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সরাসরি ফ্লাইটগুলোর বিবরণ তুলে ধরে স্কোয়াড্রন লিডার মো. সাকিব বলেন, বাতিল হওয়া তালিকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি করে ফ্লাইট রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...