অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আউয়াল। এই সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি সফরসূচি জারি করা হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীর অনুমতি না নিয়ে সরকারি সফর তৈরি করে খাদ্য গুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়। এরপর ওই এপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান খাদ্যমন্ত্রী।
জাতীয় থেকে আরও পড়ুন

