তদন্তের জন্য আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই সময় দেন। সেই সঙ্গে আগামী ২৯ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। তবে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য ওঠে।
জাতীয় থেকে আরও পড়ুন

