আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।
অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন।
মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয় জন তার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে তোলেন। এরপর তাকে মারধর শুরু করেন।
জাতীয় থেকে আরও পড়ুন

