রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় ড্যাব নেতার সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় ড্যাব নেতার সদস্যপদ স্থগিত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আজ সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটিত অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- এ মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...