রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

হাসিনার পতনের আগে ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের যোগাযোগ করিয়ে দেন শিশির

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
হাসিনার পতনের আগে ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের যোগাযোগ করিয়ে দেন শিশির

শেখ হাসিনার পতনের ঠিক আগমুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানানোর কথা ভাবছিলেন ছাত্রনেতারা, তখন তাদের প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর। সেই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন তৎকালীন এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক দলের সম্পাদক কদরুদ্দীন শিশির। বর্তমানে দ্য ডিসেন্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, এএফপি ঢাকা ব্যুরোতে আমার ডেস্ক থেকে মাত্র এক গজ দূরে বসে শিশির অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঝুঁকিপূর্ণ কাজটি পরিচালনা করেন। পুরো বিষয়টি হাতেগোনা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিই জানতেন। ছাত্রনেতাদের পক্ষে নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রথম যোগাযোগ করেন এবং উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা এগিয়ে নেওয়ার মূল কাজটি করেছিলেন শিশির নিজেই।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...