রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
বিজ্ঞাপন

বন্ধুর ডাকে বাসা থেকে বের হন তাহসিফ, বাবার দাবি ‘এটা হত্যাকাণ্ড’

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
বন্ধুর ডাকে বাসা থেকে বের হন তাহসিফ, বাবার দাবি ‘এটা হত্যাকাণ্ড’

বন্ধুর ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কে. এম. তাহসিফ সৌরি (২৭)। পরে উত্তরখান থানা এলাকায় একটি নদী থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। মরদেহটি তার ছেলে তাহসিফের বলে শনাক্ত করেছেন বাবা। তার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড।

নিহতের বাবা বলেন, গত ২৭ তারিখ সন্ধ্যার পর এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় এবং থানায় যোগাযোগ করা হয়। পরে উত্তরখান থানা থেকে একটি মরদেহ উদ্ধারের খবর দেওয়া হলে তিনি সেখানে গিয়ে মরদেহটি তাঁর ছেলে তাহসিফের বলে শনাক্ত করেন।

তাহসিফের বাবা বলেন, ‘এটা হত্যাকাণ্ড। নদীতে ভেসে সাধারণত এ এলাকায় লাশ আসার কথা নয়। বিষয়টি পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে আরও পরিষ্কার হবে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং সুষ্ঠু বিচার নিশ্চিত হোক।’

তিনি জানান, তার ছেলে কে. এম. তাহসিফ সৌরি অত্যন্ত সৎ, ভদ্র, বিনয়ী ও সামাজিক মানুষ ছিলেন। সবার কাছেই তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে সর্বশেষ চাকরি করেছেন তাহসিফ। ২৭ বছর বয়সি এই যুবক অবিবাহিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...