মাঝরাতে পরিবারকে পাঠানো ভয়েস মেসেজে কী বলেছিলেন তাহসিফ

রাজধানীর তুরাগ নদীর একটি ঘাটসংলগ্ন এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়ার আগেও রাত ১টার দিকে পরিবারের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছিল তাহসিফ। সেই মেসেজে বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন তিনি। এমনটাই জানান তার বাবা কেএম এনায়েতুল করীম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ থেকে লাশ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঘটনার বিস্তারিত তুলে ধরে তাহসিফের বাবা জানান, বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ তার মাকে বলে গিয়েছিলেন যে তিনি নিচ থেকে একটু কথা বলে আসছেন। কিন্তু এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। নিখোঁজের আগে বিকেলে ‘দীপ’ নামের বন্ধুর সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিল সে। পরে রাত ১টা ৩৫ মিনিটে ভয়েস মেসেজে জানিয়েছিল, সে দ্রুতই আসছে।

