বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

নিহত সৌরি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তারা তিন ভাই বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।
নিহত সৌরির বাবা কে এম এনায়েতুল করীম হেলাল এশিয়া পোস্টকে বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ নদীতে পাওয়া গেছে। ওই এলাকায় ও (সৌরি) কখনোই যায় না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে হত্যাকারীদের বিচার হোক।
অপরদিকে নিহতের ছোট চাচা তাহসিনুল করীম সাউদি এশিয়া পোস্টকে বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সৌরির মোবাইল থেকে তার মাকে বয়েস মেসেজ দিয়ে বলেছে, ও বাসায় আসছে। তারপর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। তাকে পাওয়া যাচ্ছিলো না।
জাতীয় থেকে আরও পড়ুন

