‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’ তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌ পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা (২৮) হিসেবে তুরাগ নদ থেকে উদ্ধার কর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের পরনে সাদা পায়জামা ও কালো জামা। মুখে হালকা দাঁড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আই ফোন পাওয়া যায়। মরদেহের সঙ্গে থাকা আই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে তাঁর পরিচয় জানা যায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয় বলে টঙ্গী নৌ পুলিশের ইনচার্জ জানিয়েছেন।
জাতীয় থেকে আরও পড়ুন

