মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে রাজধানীর মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রধান সড়ক ও ফুটওভার ব্রিজের নিচে বিপুলসংখ্যক পোশাকশ্রমিক জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হেলমেট ও নিরাপত্তাসামগ্রী পরিহিত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে।
জাতীয় থেকে আরও পড়ুন

