কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ ইসমাইল (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসমাইল রাজশাহীর গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইসমাইল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জাতীয় থেকে আরও পড়ুন

