রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

পদত্যাগের খবর গুজব ও ভিত্তিহীন: প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম
পদত্যাগের খবর গুজব ও ভিত্তিহীন: প্রতিমন্ত্রী ইশরাক

পদত্যাগ করার কোনো নির্দেশনা পাননি জানিয়ে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে এ ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে নিয়ে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে চুয়াডাঙ্গা ডট নেটসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য উঠে আসে।

তবে এ ধরনের তথ্যকে অসত্য আখ্যা দিয়ে চুয়াডাঙ্গা ডট নেটের কাছে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে এমন কোনো তথ্য জানানো হয়নি।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এমন কোনো সিদ্ধান্ত যদি আমাদের দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। অবশ্যই সেখানে অফিশিয়ালি প্রেস কনফারেন্স করব, যেখানে সবাই উপস্থিত থাকবেন।’

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টিকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ কিংবা ‘তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে’ মর্মে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং পুরোপুরি ভিত্তিহীন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...