রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, পদ একটি

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, পদ একটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির আয়েশা আবেদ লাইব্রেরিতে ‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে একজন কর্মী নেওয়া হবে। গত ১৪ অক্টোবর থেকে এ পদের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি পূর্ণকালীন বা ফুলটাইম। এতে নির্বাচিত কর্মীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তিনি।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...