রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্ত্যের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ বক্তব্য সরকারকে বিব্রত করেছে। তিনি বলেছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে, সেই দলের সরকার ক্ষমতায় থাকার সময় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা আমাদের ভাবিয়ে তুলেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের কোনো প্রয়োজন নেই। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রিজভী বলেন, কীভাবে তিনি ক্রসফায়ারের কথা বলেন? আইজিপির বক্তব্য যদি অনিচ্ছাকৃতভাবে বলা হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...