৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা

# কমিটিতে বয়সের শর্ত
এনসিপির নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিবের ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর।
দলের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে নিয়মিত শিক্ষার্থীদের (রানিং স্টুডেন্ট) রাখা যাবে না। তারা ছাত্রশক্তিতে কাজ করবেন। ৩০ বছরের কম বয়সী, তবে নিয়মিত শিক্ষার্থী নন—এমন ব্যক্তিদের যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি বা দলের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
নির্দেশনায় দলের বিভিন্ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটির সদস্যসংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের। উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যের। ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যের।

