রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জব ফেয়ার শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেশের একাধিক গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিত্ব করছে। নিশ্চিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পুঁজিবাজার খাতের লংকা বাংলা সিকিউরিটিজ, জীবনবিমা খাতের ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যাকেজিং ও উৎপাদন খাতের কালিয়ার রেপ্লিকা লিমিটেড, বিনোদন খাতের স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ, এবং ক্যারিয়ার প্রো বিডি।

দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত থেকে আবেদনপত্র গ্রহণ করেন, প্রাথমিক সাক্ষাৎকার নিয়েছেন এবং প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও সকল বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। বিশেষভাবে শেষ বর্ষের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের অংশগ্রহনে মুখর ছিলো মেলা প্রাঙ্গন।

শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করার যে ধারাবাহিক উদ্যোগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়েছে, ‘জব ফেয়ার ২০২৬’ তারই অংশ। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সারা বছর ধরে ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি তৈরির কর্মশালা এবং ইন্ডাস্ট্রি সংযোগ কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব চূড়ান্ত পরীক্ষার খাতা জমা দেওয়ার সঙ্গে শেষ হয়ে যায় না। ‘জব ফেয়ার ২০২৬’ আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীরা যেন নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি দেখা করতে পারে, বাজার আসলে কী খুঁজছে তা বুঝতে পারে, এবং আত্মবিশ্বাস নিয়ে কর্মজীবন শুরু করতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

এক্সিলেন্স বাংলাদেশ এর সহযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এই মেলার আয়োজন করেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...