শিক্ষাবোর্ডের যেসব ওয়েবসাইটে মিলবে এইচএসসির ফলাফল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, সম্প্রতি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

