রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪, অবিস্ফোরিত ১৩টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪, অবিস্ফোরিত ১৩টি ককটেল উদ্ধার

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, কলাবাগানে ককটেল বিস্ফোরণের সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...