বিএনপিকে জনগণ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে: মঞ্জু

সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী চার শতাধিক কারখানা বন্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গত আট মাসে কারও চাকরি দেওয়া দূরের কথা বরং এমপি মিষ্টি ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাকরি নট করে দিয়েছে। আইজি আলী হোসেন ফকির ও নাটোরের এমপি আব্দুল আজিজের চাকরির অবস্থাও নড়বড়ে।
তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম এক বছরে নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হয়েছিল। এবার বিএনপি ক্ষমতায় আসার আট মাসের মধ্যেই নিজেদের স্বার্থের দ্বন্দ্বে ৪০ জন মারা গেছে। এ জন্যই আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করি।
এ সময় সাত দফা দাবি না মানলে অতীতে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি যে ধরনের পদক্ষেপ বা কর্মসূচি নিয়েছিল সে ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি জানান।
এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সই করা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

