শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাহরাইনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম
বাহরাইনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

​বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাহরাইন যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি পালন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা আরও বলেন, যুবসমাজই দেশের চালিকাশক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের ভূমিকা অপরিসীম।

যুবনেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি এবং প্রধান বক্তা ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এছাড়া, গেষ্ট অব অনার ছিলেন খ'ম আশরাফ উদ্দিন। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন লিমন আহমেদ ও শাহনেওয়াজ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন -যুবনেতা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকবুল হোসেন, আনোয়ার হোসেন, সম্রাট নজরুল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, সজিব মিলাদ, হারিছ খলিফা, আমির হোসেন. কাজী সালমান যুবরাজ. সোয়েব আহমেদ. ফোরকান আহমেদ. মহসিন. জসিম সহ অনেকে। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...