শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যে ৫ মসজিদে লেগে আছে মদিনার সোনালি ইতিহাস

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ এএম
যে ৫ মসজিদে লেগে আছে মদিনার সোনালি ইতিহাস

মসজিদে ইজাবাহ

‘ইজাবাহ’ শব্দের অর্থ দোয়া কবুল হওয়া। মদিনা নগরীর এই ঐতিহাসিক মসজিদ ‘মসজিদে বনি মুয়াবিয়া’ বা ‘মসজিদে মুবাহালা’ নামেও পরিচিত। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করে তাঁর উম্মতের জন্য তিনটি বিশেষ দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা উম্মতকে সর্বগ্রাসী দুর্ভিক্ষ এবং পানিতে ডুবে ধ্বংস হওয়া থেকে রক্ষার দুটি প্রার্থনা কবুল করেন; তবে উম্মতের মধ্যকার পারস্পরিক বিভেদ দূর করার তৃতীয় দোয়াটি ইলাহি হিকমতে মঞ্জুর হয়নি। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে পরে মসজিদটির নামকরণ করা হয় ‘মসজিদ আল-ইজাবাহ’।

মসজিদে-বিলাল

মসজিদে বিলাল (রা.)

মসজিদে নববির দক্ষিণ দিকে রিং রোডের কাছাকাছি হাঁটা দূরত্বে অবস্থিত ‘মসজিদে বিলাল (রা.)’। ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলাল ইবনে রাবাহ (রা.)-এর স্মৃতির স্মারক হিসেবে এটি পরিচিত। ইসলামের জন্য হজরত বিলাল (রা.)-এর অসীম ত্যাগ, ধৈর্য ও প্রখর ইমানের প্রতি সম্মান জানিয়ে মসজিদটির নামকরণ করা হয়েছে। এই অবকাঠামোর নিচতলায় বিভিন্ন শপিং মল ও দোকানপাট রয়েছে এবং ওপরের অংশটি সুপরিসর নামাজের জায়গা হিসেবে ব্যবহৃত হয়। মদিনায় আসা জিয়ারতকারীরা ঐতিহাসিক এই স্থানে এসে ইসলামের প্রারম্ভিক যুগের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন।

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...