গাজীপুরে ঝুটের গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (১৭ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে আটটার দিকে মহানগরীর আমবাগ ঈদগাহ মাঠের উত্তর-পূর্ব পাশে অবস্থিত ওই ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গুদামভর্তি ঝুট থাকায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তথ্য পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই গুদামে থাকা সব ঝুট পুড়ে ছাই হয়ে গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

