রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ এএম
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বুধবার (২১ অক্টোবর) দেশের উচ্চশিক্ষার অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস করা হয়। এর পরদিন ২১ অক্টোবর সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এই বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় উচ্চশিক্ষা পৌঁছানো, তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং জেলা ও উপজেলা পর্যায়ের কলেজশিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য নিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।

যাত্রার পর থেকে দীর্ঘ সময়ে দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জেলা-উপজেলা শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও অনগ্রসর পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...