ওজনে কম দেওয়ায় ৩ বেকারিকে জরিমানা

নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এবং বেকারির খাদ্যপণ্যে রং মেশানোর দায়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

