রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

পর্যটন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও দ্বীপের পরিবেশ সুরক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলের প্রস্তুতি নিচ্ছেন জাহাজমালিকেরা। জাহাজমালিকদের সংগঠন সি ক্রু মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের চিঠির কারণে জাহাজ চলাচলের অনুমোদন পেতে দেরি হয়েছে। দ্রুত অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে এ রুটে চলাচলকারী জাহাজগুলো প্রস্তুত করা হয়েছে।

হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, চলতি মৌসুমে অন্তত ১০টি জাহাজ চলাচল করতে পারে। গত বছর এ রুটে সাতটি জাহাজ চলাচল করেছিল। এবার বেশি পর্যটক যাতায়াতের অনুমতি থাকায় জাহাজের সংখ্যা বাড়তে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...