ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে সংস্কৃতি কর্মীরা এখানে জড়ো হয়। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বলেন, ‘আমরা তাঁদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করি। এ সময় তাঁরা পাল্টা প্রশ্ন করেন, জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে কি না।’ তিনি আরও বলেন, এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

