কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বালু ফেলার কত দিন পর ঢালাই দিতে হবে, এমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই। বালু ঠিকভাবে বসেছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
মহানগর ছাত্রদলের সভাপতি এনামুল হক তাসনিম বলেন, ‘কাজটির দরপত্র হয়েছে অনেক আগে। ছাত্রদল নেতাদের বক্তব্য—নির্মাণকাজে ত্রুটি রয়েছে এবং দরপত্রের শর্ত অনুযায়ী কাজ করতে হবে।’
ছাত্রাবাসের হল সুপার এস এম আসাদুজ্জামান বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। প্রকৌশলীদের অনুমতি নিয়েই ঠিকাদার কাজ করছিলেন এবং কাজ ঠিক ছিল। এ ঘটনায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়বে, কারণ ওই এলাকায় জলাবদ্ধতা হয়।’
সারাদেশ থেকে আরও পড়ুন

