রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বিরোধ মেটাতে থানায় এসে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ এএম
বিরোধ মেটাতে থানায় এসে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিরোধ মেটাতে থানায় এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে থানা-পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টা থেকে ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা গেইট সংলগ্ন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক পাঁচজন হলেন, মো. আলাউদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।

পুলিশ জানিয়েছে, উপজেলার মুছাপুর ইউনিয়নের দুবাই প্রবাসী মো. আলাউদ্দিন ওরফে সোহেল প্রায় এক বছর আগে মোবাইলে কবিরহাটের ধানশালিক ইউনিয়নের মাশরুপা আক্তারকে (১৯) বিয়ে করেন। তিন মাস আগে সোহেল দেশে ফেরার পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা থানায় এলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জয়দাস গুপ্ত তাদের স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার পরামর্শ দেন।

পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে থানা থেকে বের হওয়ার সময় গেইটের কাছে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের পাঁচজনকে আটক করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...