রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
বিজ্ঞাপন

কক্সবাজারে মাটি খুঁড়তেই আগুন, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম
কক্সবাজারে মাটি খুঁড়তেই আগুন, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

এদিকে ঘটনাস্থলের কাছেই একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক সাদ্দাম হোসেন। তিনি বলেন, যেখানে আগুন বের হচ্ছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ মাটি থেকে আগুন জ্বলতে দেখে খুব ভয় পেয়েছি। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসেছেন।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...