রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ
বিজ্ঞাপন

কেসিসির ৩৪ লাখ টাকা আত্মসাৎ, ১১ লাইসেন্স বই গায়েব পাঁচ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
কেসিসির ৩৪ লাখ টাকা আত্মসাৎ, ১১ লাইসেন্স বই গায়েব পাঁচ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখায় ৩৪ লাখ ২১ হাজার ১১৫ টাকা আত্মসাৎ এবং ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব আদায়ের ১১টি লাইসেন্স বই গায়েবের অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলা করেন।

প্রথম মামলায় আসামি করা হয়েছে কেসিসির লাইসেন্স পরিদর্শক মো. হাবিবুর রহমান (৪৩), সিনিয়র লাইসেন্স কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার (৫৫) এবং হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহাকে (৩৯)।

দুদকের এজাহার অনুযায়ী, কেসিসির ট্রেড লাইসেন্স শাখায় আদায় করা ৩৪ লাখ ২১ হাজার ১১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমানের বিরুদ্ধে। কেসিসি কর্তৃপক্ষের নিরীক্ষা ও তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসার পর ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ওই টাকা ফেরত দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, সিনিয়র লাইসেন্স কর্মকর্তা হিসেবে ফারুক হোসেন তালুকদার অধীনস্থ লাইসেন্স পরিদর্শকদের যথাযথ তদারকি করেননি। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, রাজস্বের টাকা জমা নেওয়ার সময় সঠিক হিসাব সংরক্ষণ না করা এবং অন্যদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহার বিরুদ্ধে। ফারুক হোসেন বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে কেসিসির চার লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম (৫৯), শেখ শাহেদ হাসান (৪০) ও কাজী মনজুর-উল-আলমকে (৪২)। এ মামলায় সিনিয়র লাইসেন্স কর্মকর্তা ফারুক হোসেন তালুকদারকেও আসামি করা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, কেসিসির ট্রেড লাইসেন্স শাখার ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব আদায়ের ১১টি লাইসেন্স বই গায়েব করার অভিযোগ রয়েছে। অপরাধের প্রমাণ ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বইগুলো সরিয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে চার লাইসেন্স পরিদর্শকের বিরুদ্ধে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...