মেট্রোরেলের দুই লাইনের ৪ প্যাকেজের নির্মাণ চুক্তি সই

এমআরটি লাইন-৫-এর সিপি-৩ প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিন বাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। এ ছাড়া হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিন বাজার ও ভাটারা স্টেশন নির্মাণ করা হবে। এ প্যাকেজের কাজও পেয়েছে সিআরইসি-এমআইএল-এমবিইসি জেভি।
চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট কমানো ও যাতায়াতের সময় বাঁচানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

