সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারইয়েমেনে সংঘাত: বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়াল ৩ লাখওমানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাংলাদেশ সিরিজের পর অবশেষে ফিরলেন ভারতীয়-বংশোদ্ভূত ক্রিকেটারজন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢলএমপিওভুক্ত কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলশিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামির মুক্তির দাবিতে মানববন্ধনঅর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বিজ্ঞাপন

কম্বোডিয়ায় দুই তরুণকে ৫ হাজার ডলারে স্ক্যাম সেন্টারে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
কম্বোডিয়ায় দুই তরুণকে ৫ হাজার ডলারে স্ক্যাম সেন্টারে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

অভিযোগে বলা হয়, কম্বোডিয়ায় পৌঁছানোর পরপরই ওই দুই তরুণের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। পরে পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তাঁদের একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাঁদের জোরপূর্বক অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল হলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সেখান থেকে বেরিয়ে আসা বা নিরাপদে দেশে ফেরার সুযোগও ছিল না তাঁদের।

একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন ওই দুই তরুণ। তখন তাঁদের মুক্তির জন্য স্ক্যাম সেন্টার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। সন্তানদের মুক্তির আশায় পরিবারের সদস্যরা সেই অর্থের ব্যবস্থা করেন। তবে মুক্তি পাওয়ার পরও তাঁদের দুর্ভোগ শেষ হয়নি। অভিযোগ রয়েছে, মানবপাচারকারীরা আবারও তাঁদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। দেশে ফেরার বিমান টিকিটের টাকাও পরিবারের কাছ থেকে আদায় করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...