নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের

নিহত আসাদুল উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের বাসিন্দা। লাশটি অর্ধগলিত ও চেহারা বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনদের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন রোববার তাঁর মা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিনই সদর উপজেলার রায়পুর এলাকায় আসাদুলের অটোরিকশাটি পাওয়া যায়। তবে অটোরিকশার ব্যাটারি ছিল না। এতে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের উদ্বেগ আরও বেড়ে যায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

