রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৩

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা তিন যাত্রী আহত হন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।

তিনি জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...