বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে নেশার টাকা এবং পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ছেলে আনোয়ারের। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরবর্তীতে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

