এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার

তবে বিতরণ সম্পন্ন হওয়ার পর অভিযোগ ওঠে, কিছু মাছ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না পাঠিয়ে ব্যক্তিগত কাজে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন যৌথভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিদর্শনে যান।
অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ অবস্থায় পান কর্মকর্তারা। পরে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

