রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নিধন অভিযান

প্রশাসক আরও জানান, নগরীর ৪২টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই অভিযান চালানো হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের যৌথ সমন্বয়ে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সিসিকের কাছে পর্যাপ্ত ওষুধ সংরক্ষিত রয়েছে এবং আশা করা যাচ্ছে, এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, বাসাবাড়ি বা আঙিনায় যাতে জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...