রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

তাহসিফকে আগেও হত্যার চেষ্টা করা হয়, দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
তাহসিফকে আগেও হত্যার চেষ্টা করা হয়, দাবি পরিবারের

এক প্রশ্নের জবাবে এনায়েতুল করীম এশিয়া পোস্টকে বলেন, 'এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ নদীতে পাওয়া গেছে। ওই এলাকায় ও (সৌরি) কখনোই যায় না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে হত্যাকারীদের বিচার হোক।'

তিনি আরও বলেন, '২০২৪ সালে বিমানবাহিনীর বিভাগীয় সিদ্ধান্তের কারণে সৌরি অবসর নেয়। পরবর্তীতে ক্রিকেট বোর্ড, নেত্র নিউজ এবং একটি গ্রুপের সঙ্গে প্রাইভেট জব করেছিল। পরে মাস দেড় আগে মোটরসাইকেল এক্সিডেন্ট করে রেস্টে বাসায় ছিল।'

সৌরির বাবা বলেন, 'সৌরি অত্যন্ত সৎ, ভদ্র ও একজন সামাজিক ও বিনয়ী ব্যক্তি ছিল। সবড় প্রিয় পাত্র ছিল।'

এদিকে নাম প্রকাশ না করার শর্তে নিহত সৌরির এক চাচা এশিয়া পোস্টকে বলেন, 'এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গত এক মাস আগেও মিরপুর ডিওএইচএস এলাকায় গাড়িচাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তখন ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও আহত হয়ে দীর্ঘদিন বাসায় বিশ্রামে ছিল। দ্বিতীয় দফায় তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ তুরাগ নদে ফেলে দেয়।'

তিনি আরও বলেন, 'সাধারণত সৌরির কোনো শত্রু ছিল না। কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে কোনো বড় ধরনের একটি চক্র জড়িত। কিন্তু তারা কারা, সেটি জানা নেই।'

তাহসিফের ছোট চাচা তাহসিনুল করীম সাউদি এশিয়া পোস্টকে বলেন, 'মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সৌরির মোবাইল থেকে তার মাকে বয়েস মেসেজ দিয়ে বলেছে, ও বাসায় আসতেছে। তার পর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। তাকে পাওয়া যাচ্ছিল না। দীপ নামের এক বন্ধু এসে তাকে বাসা থেকে নিয়ে গিয়েছিল। দীপ সৌরির হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক তার আরেক চাচা এশিয়া পোস্টকে বলেন, 'গভীর রাতে যে বয়েস মেসেজটি সৌরির মোবাইল থেকে এসেছিল, সেটি তার না। আমরা বয়েস রেকর্ডিংটি যাচাই করে দেখেছি, সেটি সৌরির ছিল না। তার ধারণা করছি, সৌরিকে আগেই হত্যা করা হয়েছে। পরে তাকে যেন খোঁজাখুজি করা না হয়, তার জন্যই ওই বয়েস মেসেজটি পাঠানো হয়েছিল।'

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...