রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

আহত বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক।

বাচ্চুর ভাই ও ডেকোরেটর শ্রমিক বাদল খাঁ বলেন, বৃহস্পতিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫-২০ জনের একটি দল তাঁকে তুলে একটি ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। এ ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...