রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আগামীকাল দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ, শোকের মাঝেও ঋণের চাপ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
আগামীকাল দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ, শোকের মাঝেও ঋণের চাপ

অবশেষে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার প্রহর। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। আড়াই মাস পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় স্বজনদের মধ্যে যেমন শোকের ছায়া ঘনীভূত হয়েছে, তেমনি মহাজন ও এনজিওর ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন নিহতদের অসহায় পরিবারগুলো। প্রিয়জন হারানোর শোকের সঙ্গে এখন তাঁদের সামনে বড় হয়ে উঠেছে দেনা পরিশোধের অনিশ্চয়তা।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মোবাইলে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন মধ্যবোয়ালিয়া গ্রামের নিহত মিনহাজের মা পারুল আক্তার। ছবি: আজকের পত্রিকা
মোবাইলে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন মধ্যবোয়ালিয়া গ্রামের নিহত মিনহাজের মা পারুল আক্তার। ছবি: আজকের পত্রিকা

দেশে ফিরতে যাওয়া পাঁচ প্রবাসী হলেন—নওগাঁ পৌর এলাকার পার-নওগাঁ মহল্লার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...