রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

‘মাদক অভিযানের’ নামে যুবককে কোমরে দড়ি বেঁধে পায়ের তলায় পেটালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
‘মাদক অভিযানের’ নামে যুবককে কোমরে দড়ি বেঁধে পায়ের তলায় পেটালেন বিএনপি নেতা

অভিযোগের বিষয়ে এলিন সরদার বলেন, ‘স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে গিয়েছিলাম। এ সময় ধানখেতের ভেতরে কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছেন—এমন খবর পেয়ে সেখানে গেলে কয়েকজন পালিয়ে যান। পরে কামালসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।’

এলিনের দাবি, কামাল পরিচিত মাদক ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তবে আটকের সময় কামালের কাছ থেকে কোনো মাদকদ্রব্য বা মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গিয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। তবে যারা দৌড়ে পালিয়ে গিয়েছে, তাদের কাছে হয়তো ছিল।’

কামালকে মারধরের বিষয়ে এলিন বলেন, ‘হ্যাঁ, তাকে হালকা-পাতলা মারধর করা হয়েছে। এটা মিথ্যা নয়।’ তাঁর দাবি, ভালো কাজ করতে গেলে কিছু কুচক্রী মহল তা ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামাল ও অপর এক ব্যক্তিকে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ‘অসংলগ্ন আচরণের কারণে তাঁদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি কোনো ধরনের গণবিচার সমর্থন করে না। দলের কেউ এ ধরনের ঘটনা ঘটালে তার দায় দল নেবে না; সংশ্লিষ্ট ব্যক্তিকেই দায় নিতে হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ঝালকাঠির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, কারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। কেউ অপরাধ করলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। কোমরে দড়ি বেঁধে পেটানোসহ এ ধরনের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...