রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

এসএমএসের মাধ্যমে যেভাবে জানবেন এইচএসসির ফলাফল

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
এসএমএসের মাধ্যমে যেভাবে জানবেন এইচএসসির ফলাফল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। প্রকাশিত ফলাফল এসএমএসের মাধ্যমে কীভাবে পাওয়া যাবে, সম্প্রতি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে বলা হয়, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।

প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...