মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

আজ শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান। এ সময় বোটে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

